
রাউজ আলীঃ পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরায় পূর্ব শক্রতার জেরে সাবেক ইউপি চেয়ারম্যান হারুনর রশিদের বাড়ির কর্মচারী আব্দুল মতিন (৩০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন হারুনর রশিদের ভাই জুয়েল রানা। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ মে) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের আওলাঘাটা ভূনারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিন পশ্চিম সোনাতলা গ্রামের মৃত মহীর উদ্দিনের ছেলে। সে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়িতে শ্রমিকের কাজ করতো। সম্পর্কে চেয়ারম্যানের প্রতিবেশি চাচাতো ভাই বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আব্দুল মতিন পৌরসভার ফেসওয়ান মহল্লার মেয়ে জামাই বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ৮ / ১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী পথ গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এসময় সঙ্গে সাবেক চেয়ারমান হারুন-অর রশিদের ভাই জুয়েল রানাকে কুপিয়ে হত্যা করতে চাইলে সে ইছামতি নদীতে ঝাঁপ দিয় প্রাণে বেঁচে যান। খবর পেয়ে সাবেক চেয়ারম্যানের লোকজন গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এসময় আহত জুয়েলকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্হার অবনতি দেখে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি। তবে ধারনা করা হচ্ছে পুর্ব শক্রুতার জেরে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারবো। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। আহত জুয়েল রানার অবস্থা গুরুতর। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এজহার দিলে মামলায় লিপিবদ্ধ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান