
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপাড়া গ্রামে শুক্রবার (৩ই জুন) সকাল অনুমান ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত-১ ঘটনাস্থল পুলিশের পরিদর্শন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি। সরোজমিনে গিয়ে ও ভুক্ত ভোগীর পরিবার সুত্রে জানায়,বগুড়া সদরের চাঁদপাড়া গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোঃ মহামুদুল হাসান তাদের নিজস্ব জায়গা পুকুর পাড়ে একটি কাঁঠাল গাছ রোপন করলে একই এলাকার মৃত মোবারক আলীর ছেলে মোঃ রঞ্জু মিয়া বাধা দিয়ে বলে ঐ দিক দিয়ে ভবিষ্যতে রাস্তা হবে, তাই গাছ লাগানো যাবেনা, এই বলে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ মাহমুদুলের পিতা তখন তাদেরকে ঝগড়া করতে নিষেধ করলে রঞ্জু তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারপিট করে গুরুতর আহত করে ।
মাহমুদুল ৯৯৯ লাইনে ফোন দিলে বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে ঝগড়া বিবাদ করতে নিষেধ করেন এবং বলেন, যারা দোষ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাহমুদুল আরও বলেন এ ঘটনার সাথে রঞ্জুর ভাই সাইফুল ও মোতালেবও জড়িত।
রঞ্জুর সাথে কথা বললে সে জানায় তারাও আমাকে মেরেছে।। মাহমুদুল তার বাবাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সে জানায় তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এঘটনায় সে বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার