হোম » সারাদেশ » লালমনিরহাটে বিএসএফের হাতে বাংলাদেশী আহত 

লালমনিরহাটে বিএসএফের হাতে বাংলাদেশী আহত 

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: শুক্রবার (৩ জুন) ভোর রাতে লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্ত এলাকায় ওই উপজেলার চন্দনপাট গ্রামের মোঃ জব্বারের ছেলে মোঃ সাইদুল ইসলাম ( ৩০) চোরাই পথে ভারতীয় গরু পাচার করতে গেলে ভারত ও বাংলাদেশ সীমান্তের লোহাখুচি ও বুড়িরহাট ৯০৪ নং পিলার সংলগ্ন ৭ বিএস এফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে চিল্লাচিল্লি করলে বিএসএফ সদস্যরা তাকে ছেড়ে চলে যায়। পরে আহত সাইদুল ইসলাম কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, তার অবস্থা আংশকাজনক। এ বিষয়ে জানতে, ১৫ বিজিবি লালমনিরহাট ক্যাম্পের অধিনায়কের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!