
মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধিঃ রাজশাহীতে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চতুর্থ আসর। এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্বিবিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও দেশের বরেণ্য এডজুডিকেটরগণ অংশগ্রহণ করেন। রাজশাহী কলেজ মিরর ডিবেটিং সোসাইটি’র উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
শুক্রবার (৩ জুন) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানে রবি উপাচার্য বলেন, যুক্তি নির্ভর বিজ্ঞানমনস্ক আলোকিত মানুষ গড়তে বিতর্কচর্চা খুবই ফলপ্রসূ অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, সত্যের অনুসন্ধানে ও বহুমাত্রিক মতামতকে একত্রিকরণে বিতর্ক উপযোগী মাধ্যম, বিতর্কের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তে গণমত প্রতিফলিত হয়।
এ প্রজন্ম বিতর্ককে যেভাবে টিকিয়ে রেখেছে তা বিস্ময়কর বলে রবি উপাচার্য উল্লেখ করেন। শিক্ষার অপরিহার্য অনুসঙ্গ হিসেবে ‘বিতর্ক’ গৃহীত এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষণা অর্জনে সক্ষম হলে যুগোপযোগী জনসম্পদ তৈরীতে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। বিতর্ক প্রতিযোগীতাটির সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়