হোম » সারাদেশ » বগুড়ার গোকুলে সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল                   

বগুড়ার গোকুলে সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল                   

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বগুড়া সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া জেলা মহিলাদলের সাধারন সম্পাদক নাজমা আকতারের সুস্থ্যতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।
 বুধবার বিকালে সদরের গোকুল ছমিল বন্দরে উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগমের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এবিএম মিলন, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম, মিলন, জাহিদুল ইসলাম,সাজেদুল ইসলাম মিলন,  সদর উপজেলা মহিলা দলের সহ সভাপতি আকলিমা বেগম, সাধারন সম্পাদক নিগার সুলতানা, যুগ্ম সম্পাদক রাণী বেগম, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা বেগম, মহিলাদল নেত্রী শিউলী বেগম, খুরশিদা বেগম, কল্পনা বেগম, হালিমা বেগম,স্বপ্না বেগম,সাম্পা আকতার প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মোল্লা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!