
মোঃ হাবিবুর রহমান,রবিবা প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘রবীন্দ্রনাথের ভাষাচিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং একক বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সাখাওয়াৎ আনসারী।
প্রফেসর ড. সাখাওয়াৎ অানসারী তার বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ভাষাতাত্ত্বিক পর্যবেক্ষণের কথা তুলে ধরেন এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও পৃথিবীর খ্যাতিমান ভাষাবিজ্ঞানীদের মতবাদের তুলনামূলক বিশ্লেষণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ভাষার জ্ঞান ব্যক্তির বাক্যব্যবহারকে পরিশীলিত করে। তাই শিক্ষিত মানুষের ভাষাজ্ঞান রপ্ত করা আবশ্যক। উপাচার্য মহোদয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে উদ্ধৃতি পাঠ করে বলেন, শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় মাতৃভাষার বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সত্যটি অনুধাবন করেছেন যা বর্তমান সময়েও অনেক বেশি প্রাসঙ্গিক।
উপাচার্য সম্মানিত বক্তা, বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সোহরাব আলী, সহকারী প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফকরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা