হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে  জরিমানা 

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে  জরিমানা 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত চাল মজুত করার অভিযোগ তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ জুন) দুপুরে শহরের কালীবাড়ি বাজার ও সদর উপজেলার শিবগঞ্জে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী এ জরিমানা করেন।  এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ অন্য কর্মকর্তারা।শেখ সাদী জানান, ‘চালের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুত বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!