
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত চাল মজুত করার অভিযোগ তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ জুন) দুপুরে শহরের কালীবাড়ি বাজার ও সদর উপজেলার শিবগঞ্জে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী এ জরিমানা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ অন্য কর্মকর্তারা।শেখ সাদী জানান, ‘চালের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুত বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত