
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ। মঙ্গলবার (৩১ মে) সিরাজগঞ্জ এর অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামী শ্রী মদন চন্দ্র ভৌমিক ওরফে মদন কুমারকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ১১ই অক্টোবর বিকেলে জেলার সলঙ্গা থানার শ্রী সুকুমার চন্দ্র সরকারের ছেলে শুভকে আসামী মদন কুমার গাব পেড়ে দেয়ার কথা বলে শুভকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাশঝাড়ে ফেলে রাখেন।
এরপর ভিকটিম এর পিতা আসামী মদন কুমারসহ আরো দুইজনকে আসামী করে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামী মদন কুমার পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণের জন্য ১১ জন স্বাক্ষী আদালতে উপস্থাপন করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামীর অনুপস্থিতিতেই এই রায় ঘোষনা করেন।
প্রসিকিউশন পক্ষে বিজ্ঞ এপিপি জেবা রহমান ও আসামী পক্ষে এডভোকেট আব্দুল হামিদ তালুকদার মামলাটি পরিচালনা করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২