
মাহফুজুর রহমান , নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বালতির পানিতে ডুবে দুই বছর বয়সী শিশু তাহমিনা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাহমিনা উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর মন্ডব চান গ্রামের তারা মন্ডলের কন্যা। সোমবার বেলা সাড়ে ৯টায় নিজ বাড়ীর আঙিনায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউ,পি চেয়ারম্যান রাশেদুল কবির নিহতের পরিবারের বরাত দিয়ে জানান- বাড়ির আঙিনায় পরিবারের লোকজন গরুকে খাওয়ানোর জন্য বালতিতে পানি রাখেন। নিহত ঐ শিশুর তার বাড়ীর আঙিনায় বালতির পাশে খেলা করছিলেন। এক পর্যায়ে বালতির কাছে গিয়ে পানি নাড়া চাড়া করা কালে সে বালতির ভিতরে পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
নিহতের দাদা আলাউদ্দিন জানান-ঘটনা টের পাওয়ার পর তাহমিনাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন নাহার মিতু শিশু মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী