
টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের(বীর উত্তম) ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩০মে সোমবার দুপুর ২টায় গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জিএম হাসান এর উদ্যোগে টঙ্গীবাজার এলাকায় দোয়া, মিলাদ ও এতিম, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির নেতা আলহাজ্ব মোস্তফা সরকার, গাজীপুর মহানগর ৪৫নং ওয়ার্ড বিএনপি র সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রহমান পাঠান, ৫৭নং ওয়ার্ড বিএনপি;র সহ-সভাপতি তৈয়ব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, মোঃ মাইনুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জি.এম হোসেন, মহানগর ছাত্রনেতা নূর মোহাম্মদ জাকারিয়া রিছাল, যুবদল নেতা তরিকুল ইসলাম (তপন) টঙ্গী পূর্ব থানা ছাত্রনেতা মো: মারুফ, মোঃ সামিন, মো: রাকিব, ৫৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইয়াসিন ইসলাম ইমনসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক