
এস আর নিরব, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় চোখ উপড়ে শ্বাসরোধ ও পুরুষাঙ্গ কেটে নকিম উদ্দিন (৬০) নামে এক শ্রমিককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া বেনজির আহম্মেদ’র বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত নকিম উদ্দিন বাঘারপাড়া উপজেলার ধুপখালী গ্রামের মৃত দলিলুদ্দিন মোল্লা ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফিরোজ উদ্দিন।
স্থানীয় ও পুলিশ জানান, গত ২৬ মে উপজেলার ছাতিয়ানতলা বাজার থেকে ধান কাটার জন্য ৩জন শ্রমিক ভাড়া করে নিয়ে আসেন বেনজির আহম্মেদ। এরমধ্যে একজন রোববার (২৯মে) বিকালে চলে যান। বাকি দুইজন শ্রমিক রাতে খাওয়া-দাওয়া শেষ করে কৃষক বেনজির এর বাড়ির এককক্ষে ঘুমায় পড়েন। সকাল ৬টায় ওই দুই কৃষককে ঘুম থেকে ডেকে তুলতে মালিক (বেনজির) ঘরের দরজায় যেয়ে দেখতে পায় দরজা খোলা। ঘরের ভিতরে যেয়ে দেখেন চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা নকিম উদ্দিন পড়ে আসেন। অপরজন পালিয়ে গেছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিকে ধরার জন্য অভিযান চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এলাকায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ