হোম » সারাদেশ » প্রধামন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বগুড়ায় শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল!!

প্রধামন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বগুড়ায় শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল!!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতাকর্মীদের অশালীন ও কুরুচিপুর্ণ বক্তব্য প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা শ্রমিকলীগ। সোমবার (৩০ মে) বেলা ১১টায় শহরের সাতমাথা মুজিব মঞ্চে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেলের সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার যুগ্ন আহবায়ক আলহাজ আব্দুল গফুর প্রাং, সৈয়দ মাকসুদ আহম্মেদ মনি, জুলফিকার আলী জুয়েল, সদস্য সাব্বিত শেখ সাগর, আনন্দ কুমার দাস, গোলাম মোস্তফা, হাসান আলী, শাহীন মন্ডল, আজিজুল শেখ, সাদিকুর রহমান, তৌহিদুজ্জামান হিটলার, শহরের আহবায়ক হাসান তালুকদার, সদস্য সচিব মুনতাসির আহম্মেদ প্লাবন, সদরের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব রায়হানুর রহমান রোহান, নন্দীগ্রামের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, ধুনটের আহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টু, সদস্য সচিব খায়রুল ইসলাম,কাহালুর সদস্য সচিব গোলাম রব্বানি, শহরের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান শিমুল, মীর আলম পলাশ, হাফিজার রহমান মনি প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!