
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনী জেলা পুলিশের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধ “আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী ব্যর্থতা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সকালে। শহরের ইষ্টিশন চাইনিজ রেষ্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফেনী ৩ টি আসনের এমপির উপস্থিতিতে অধিক গুরুত্বসহকারে আত্নহত্যার বিষয়টি নিয়ে আলোচনা হয়। উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার তিনজন সংসদ সদস্য।
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, ফেনী ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার লেঃ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। আরো উপস্থিত ছিলেন ফেনী জজ আদালতের জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন নেছা। কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। রাজনীতিবিদ,ব্যাবসায়ী, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ফেনী জেলায় কিশোর কিশোরি, যুবক – যুবতী, শিক্ষার্থীসহ সাম্প্রতিককালে প্রায় ৭০ জন আত্নহত্যা করেন। ধর্মীয় অনুশাসন, পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অল্প বয়সে প্রেম গঠিত বিষয়ে জড়িয়ে পড়াসহ বিভিন্ন দিকগুলোর উপর গুরুত্বারোপ করে আলোচনা করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ