
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে মুরগি বাঁচাতে খামারে জেইআই তার দিয়ে বেড়া দেয়া ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতী তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের শিব পাড়ার জিল্লুর রহমানের মেয়ে। রবিবার (২৯ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিব পাড়ায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবপাড়ায় আবু তালেবের নিজ বাড়িতে মুরগির ফার্মে শেয়াল তাড়াতে রাতের বেলায় জেইআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলো। আজ ভোরে জান্নাতী আম কুড়াতে গিয়ে মুরগির ফার্মের বিদ্যুৎ স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। তালম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তালেব হোসেন জানান, খামারী আবু তালেব আমাকে সকালে মুঠো ফোনে বলেন, তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে একটি শিশু মারা গেছে। এরপর তাকে খামারের পাশের একটি পরিত্যক্ত জায়গায় আবর্জনা দিয়ে ঢেকে রেখেছেন। পরে আমি পুলিশকে খবর দেয়।
তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলো। তাতে স্পর্শ হয়ে জান্নাতীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। ঘটনার মুল কারন উদঘাটনের চেস্টা চলছে। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিশুটির মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া