
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। তীব্র স্রোত ও ঘুর্নাবর্তে গত গত ৪/৫ দিনে উপজেলার ভান্ডবাড়ি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় যমুনার ডান তীর সংরক্ষন প্রকল্পের (রিভেটমেন্ট) ভাঙ্গন শুরু হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত তীর সংরক্ষন প্রকল্পের প্রায় ১৮০ মিটার অংশ ধসে গেছে। অব্যাহত যমুনার ভাঙ্গনে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী জানান, গত নভেম্বর থেকে শুস্ক মৌসুম শুরু হওয়ায় যমুনার নদীর পানি একেবারে কমে গিয়ে মাঝে মাঝে চর জেগে উঠেছিল। কিন্ত এক সপ্তাহের পাহাড়ী ঢল ও জোয়ারের কারনে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। পনি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে ও ঘুর্নাবর্তের সৃস্টি হয়ে গত ৪/৫ দিন আগে ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকিুরিয়া গ্রামের সামনে যমুনার ডানতীর সংরক্ষন প্রকল্পে ভাঙ্গন দেখা দেয় এবং২৪ মে পর্যন্ত প্রায় ১৮০ মিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়েছে ।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধ ২০১৫-২০১৬ অর্থ বছরে প্রায় ২২ কোটি ব্যায়ে পুকুরিয়া-ভুতবাড়ি এলাকায় ৬০০ মিটার ডান তীর সংরক্ষন প্রকল্প (রিভেটমেন্ট) কাজ করা হয়। নদীর পাড় থেকে স্লোভ করে মাঝ নদী বরাবর জিও চট বিছিয়ে সিসি ব্লকের গাঁথুনি দিয়ে এই কাজ শেষ করা হয়। ফলে গত ৬ বছরে যমুনা নদীর ভাঙ্গন অনেকটাই কমে যাওয়ায় নদী পড়ের মানুষ স্বস্তিতে বসবাস করছিল। বর্তমানে যমুনার বুকে মাঝে মাঝে ছোট বড় চর জেগে ওঠায় নদীর পানি গতি পথ পরিবর্তন হয়ে ¯প্রান্তের করাল গ্রাস ও ঘুর্নাবর্তের সৃষ্টি হয়। যমুনার পানির ঘুর্নাবর্ত ও আছড়ে পাড়া ঢেউ সরাসরি ডান তীর সংরক্ষন প্রকল্প রিভেটমেন্টে আঘাত হানায় নদী ভাঙ্গন শুরু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারনা। ভাঙ্গন ছাড়াও ¯প্রান্তের টানে তীর সংরক্ষন প্রকল্পের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
ফলে পুরো ডান তীর সংরক্ষন প্রকল্প ঝুকিপুর্ন হয়ে উঠেছে। পুকুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলম , রফিকুল ইসলাম জানান, বর্ষা শুরু হওয়ার আগেই যেভাবে যমুনার তীর সংরক্ষন প্রকল্প ধসে যেতে শুরু করেছে , এখনি যদি ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভরা বর্ষায় বন্যা নিয়ন্ত্রন বাধ রক্ষা করা মুশকিল হয়ে পড়বে। এতে নদী পাড়ের পুকুরিয়া, ভুতবাড়ি, জাংলাদহ , মাধবডাংগা সহ ৫/৬ টি গ্রাম নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী বলেন,খবর পেয়ে ধসে যাওয়া যমুনা নদীর ডানতীর সংরক্ষন প্রকল্প এরলাকা পরিদর্শন করা হয়েছে । জরুরী ভিত্তিতে মেরামতের জন্য অর্থ বরাদ্দের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই মেরামত কাজ শুরু করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল