
রায়হান আলীঃ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন উল্লাপাড়া এইচ.টি.ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। তিনি ২০০৪ সাল থেকে অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দায়িত্ব পালনকালিন সময়ে প্রতিষ্ঠানের একাডেমিক, অবকাঠামো ও সহশিক্ষামূলক কার্যক্রমসহ সার্বিক কার্যক্রমে ব্যাপক উন্নয়ন হয়েছে। অধ্যক্ষ হিসেবে জেলার মধ্যে তার যেমন সুনাম রয়েছে, তেমনি বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মকান্ডে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি পরপর ২ বার বাংলাদেশ স্কাউটস উল্লাপাড়া উপজেলার কমিশনার হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে উক্ত পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন।
উল্লেখ, এর আগে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ ও ২০১৯ উদযাপন উপলক্ষে আরও ২ বার সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এছাড়া উল্লাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত (জ্ঞানের আলো ট্রাস্ট) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ২০১৭ সালের ৭ম এবং ২০১৯ সালের ৯ম গ্রন্থমেলায় উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচত হন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান