
শেরপুর প্রতিনিধিঃ শেরপুর শ্রীবরদী উপজেলায় ১৮ মে বুধবার শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ( স্কুল পর্যায়) নিবার্চিত হয় শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউটের সহকারী শিক্ষক ( বাংলা) শিখা রাণী দে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। শিখা রাণী বলেন, আমি কৃতজ্ঞতা জানায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রহুল আলম তালুকদার, একাডেমিক সুপার ভাইজার মোঃ মোশারফ হোসেন এবং আমার প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ। তাদের সহযোগিতায় আজ আমার এটি অর্জন করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২