
মোহাম্মদ পলাশ মিয়াঃব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে প্রেমের জের ধরে মো: সজিব (৩৪) নামে একজনে কুপিয়ে হত্যা করেছে তারই বন্ধু মো: সাকিব (২৫) হাসান (২৫)সহ দূর্বৃত্তরা, বৃহস্পতিবার (১৯ মে) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত সজিব ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে ও অভিযুক্ত তার বন্ধু সাকিব একই গ্রামের এরশাদ আলীর ছেলে। দুজনই পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।
এ নিয়ে শুক্রবার নিহতের বড় ভাই মোজাম্মেল হক ডালিম ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ জনসহ সহ মোট ৭জনকে আসামী করে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলে পুলিশ হত্যার সময় ব্যবহৃত অটোরিকশা চালক ও মামলার এজাহার নামীয় আসামী মো: হাসানকে গ্রেফতার করে। শনিবার হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মামলার ১নং আসামী মো: সাকিবকে ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) পিযুষ চন্দ্র দাশ। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মানস বড়–য়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শাহনেওয়াজ। এসময় পিযুষ চন্দ্র দাশ সাংবাদিকদের আরো জানান- ভিকটিম সজিব ও আসামী সাকিব একই গ্রামের হওয়ার সুবাদে তারা ভালো বন্ধু ছিল এবং একত্রে চলাফেরা করত। ভিকটিম সজিব রাজমিস্ত্রির কাজ করার সুবাদে প্রায়ই সময় মো: হাসানের অটোরিকশাযোগে চলাচল করত। পরকিয়া প্রেমের জের ধরে ইতিপূর্বে আসামী মো: সাকিবের সাথে ভিকটিম সজিবের বিরোধ সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম সজিবকে অটোরিকশা দিয়ে নিয়ে আসে হাসান, সাকিব সহ বাকী আসামীরা আগে থেকে ই অবস্থান নেয় হত্যার স্পটে।
বিষ্ণপুর-রামচন্দ্রপুর সড়কের কাগাতুয়া গ্রামের ইন্দুরিয়া ব্রিজের কাছে এসে আসামীরা সজিবকে কুপিয়ে মেইন রোড থেকে প্রায় ৩শত গজ দূরে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে স্থানীয়রা সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। সেখানে সজিবের শারিরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজিব মারা যায়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার ১নং আসামী সহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২