
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিস হলরুমে এনইটিজেট বাংলাদেশ এর সহযোগীতায় গণ উন্নয়ন কেন্দ্র( জিইউকে) সভার আয়োজন করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনসিওর প্রকল্প ম্যানেজার আব্দুর রাজ্জাকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইনেসট্রাক্টর আকরাম হোসেন, প্রজেক্ট ম্যানেজার দুলাল করিম প্রমূখ। এছাড়াও উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। সভায় গত অর্থ বছরের অর্জন ও প্রান্তিক শিশুদের শিক্ষার মান নিশ্চিত করতে বিষদ আলোচনা করা হয়।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান