
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: মোহনা টেলিভিশনের যুগ্ম-বার্তা সম্পাদক, সাপ্তাহিক কলকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল আলম ইমরানের পিতা মোঃ মনছুর আলমের দাপন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার আছরের নামাজের পর দাগনভূঞা উপজেলার হাসানগণি পুর গ্রামের করিম মিঞা বাড়ীর দরজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। গতকাল শনিবার (২১ মে) ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিতসহ নান সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক শহীদুল আলম ইমরানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার ও সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু । শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল