
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :আচমকা ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে গাছ পড়ে আব্দু শুকুর(৪০) নামের এক যুবক নিহত হয়েছে, শনিবার ২১শে মে সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে এই ঘটনা ঘটে । নিহত যুবকের বাড়ি হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায়,তিনি নুর হোসেনের ছেলে , ঘটনার সময় তিনি প্রাকৃতিক ঝড়-বৃষ্টির দেখার জন্য ঘরের বাহিরে অবস্থান করলে হঠাৎ গাছের নিছে চাপা পড়ে, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, মৃত্যু ও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ । এ ঘটনায় মুহুর্তে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল