
চাটখিল নোয়াখাালী প্রতিনিধিঃ পৃথিবী মায়া ছেড়ে ১৫ মাসের শিশু তাসনিম ইসলামের মৃত্যু। নোয়াখালীর চাটখিল উপজেলায় পানির ড্রামে ডুবে ১৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তাসনিম ইসলাম মেহেরীন, সে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়ির নজরুল ইসলাম মেয়ে। শুক্রবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নোয়াখলা ইউনিয়নের শ্রিনগর ৫নং ওয়ার্ড মেম্বার শাহ আলম রাজন জানান, শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেহেরীন ঘরে একটি পানির বালতি নিয়ে খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে ডুবে যায়। পরে ওই বালতির পানিতে ডুবে সে অচেতন হয়ে পড়ে। শেষে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা শিশুটির মৃতদেহ দাফন করেছে

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল