হোম » সারাদেশ » জামালপুরে কৃষি শিল্প ও বানিজ্য মেলা শুরু

জামালপুরে কৃষি শিল্প ও বানিজ্য মেলা শুরু

রবিউল হাসান লায়ন: জামালপুরে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী কৃষি শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাইপাস সড়কের বিজয় নগর ফুলবাড়িয়া এলাকায় মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এফবিসিসিআই এর পরিচালক ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ,  অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ । জানা যায়, কৃষি শিল্প ও বানিজ্য মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭২ টি স্টল অংশগ্রহণ করেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!