
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০মে) সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৯মে) দুপুরে বগুড়া স্টেশন প্লাটফর্ম এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে আরও ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বামন হাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫) ও বগুড়া জেলার গাবতলী থানার তেলিহাটা গ্রামের জয়নাল মন্ডলের ছেলে শুভ ইসলাম নয়ন (২৫)।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, ১৯ মে দুপুর ৩টায় সান্তাহার হতে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রীর হাতে থাকা একটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় বগুড়া স্টেশন থেকে শুভ ইসলামকে ও গোপন সংবাদের ভিত্তিতে ২০মে পৃথক একটি বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় আরও এক সদস্য রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিরসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৮ জন সক্রিয় চোর সদস্যকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান