
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদুপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের মৃতুদন্ড দিয়েছে আদালত। একই সাথে অনাদায়ে আরও ৫০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো: নাজির এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন, শাহজাদপুর উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের মো: জেলহক প্রামানিকের ছেলে নিহত মনিরুল হকের স্ত্রী মোছাঃ মুক্তি খাতুন (২২) ও তার পরকিয়া প্রেমিক মোঃ সাইদুল ইসলাম তুষার @ তুহিন (২৩)।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুর রহমান রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তার শেখের কন্যা মোছা মুক্তি খাতুনের সাথে একই উপজেলার বাড়াবিল উত্তরপাড়া গ্রামের মো: জেলহক প্রামানিকের ছেলে মনিরুল হকে (২৪)এর সাথে বিয়ে হয়। বিয়ের আগে থেকে মুক্তি খাতুনের সাথে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিলো যা বিয়ের পরেও মুক্তি খাতুন সম্পর্ক অব্যাহত রাখেন।
বিয়ের দুই মাস পরে গত ২০১৯ সালের ৩ জুন রাতে মুক্তি তার দাদা হোসেন আলীর বাড়িতে বেড়াতে আসেন। পরে খাওয়া দাওয়া শেষে ওই রাতে মুক্তি ও মনিরুল একই ঘরে ঘুমায়। ঘুমানো আগে মুক্তি তার স্বামীকে ঘুমের ঔষুধ খাইয়ায়ে ঘরে দরজা খোলা রাখে। পুর্বপরিকল্পনা মোতাবেক মুক্তির পরকিয়া প্রেমিক সাইদুল ইসলাম তুষার ঘরে ঢুকে দুইজন মিলে মনিরুল হককে শ্বাসরোধে হত্যা করে। এঘটনায় নিহতের বাবা জেলহক প্রামানিক বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শোনানী শেষে আসামীদের উপস্থিতিতে আদালত আজ এই রায়
দেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা