
শাহজাহান সিরাজ: ফুলছড়ির কালির বাজারে জনৈক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় থেকে তন্ত্র মন্ত্র তাবিজ কবজ আর ঝাড় ফুকের মাধ্যমে শামসুল নামের এক ভন্ড কবিরাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাধাকৃষ্ণ পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে কিছুদিন আগে উক্ত কবিরাজ শামসুল একটি দালালচক্রের সহায়তায় ওই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে মাত্র তিন দিনেই অসুস্থ মুক্তিযোদ্ধা আকবর আলী কে সুস্থ করবেন বলে আশ্বাস দেন। তখন রোগীর মহিলা স্বজনরা শামসুল কবিরাজের তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক তাবিজ কবজ এর কথায় গলে যায় এবং প্রতারণা করে ওই দিনই উক্ত কবিরাজ তাদের কাছ থেকে ৪ হাজার টাকা নেন। এরপর কয়েক দফায় মিথ্যা আশ্বাস দিয়ে টাকা নেয়ার পরও ওই মুক্তিযোদ্ধা সুস্থ হবার বদলে উল্টো অসুস্থতা বেড়ে যায় তার।
রোগীর অসুস্থতা বেড়ে যাওয়ার বিষয়টি জানালে ওই কবিরাজ শামসুল ব্যস্ততার অজুহাত দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন বলে অভিযোগ করেন রোগীর পরিবার। এরপর মুক্তিযোদ্ধা আকবর আলীর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। পরে বাড়িতে ফিরে ওই মুক্তিযোদ্ধার ছেলে শেখ ফরিদ কবিরাজ শামসুলকে ভন্ড প্রতারক আখ্যায়িত করেন।এসব বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে কবিরাজ শামসুল দাম্ভিকতার সাথে বলেন, জটিল ক্যান্সারের রোগী সুস্থ করেন তিনি। এর অসংখ্য প্রমান আছে তার কাছে। এসব বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক সিভিল সার্জন ও ফুলছড়ি উপজেলা নিবার্হী অফিসারের নিকট ওই ভন্ড প্রতারক কবিরাজ শামসুল এর বিরুদ্ধে দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা পরিবার।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ