হোম » সারাদেশ » নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নবীনগরে পচা মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাবার অনুপযোগী গরুর মাংস বিক্রির দায়ে আকরাম মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মে) দুপুরে নবীনগর পৌরবাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন এই অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত আকরাম নবীনগর পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার সৈয়দ আহমেদের ছেলে। জানা গেছে, আকরাম তার দোকানে পচা মাংস বিক্রি করছিলেন। তাৎক্ষণিক ভেটেরিনারি সার্জন ওই মাংস খাবার অনুপযোগী বলে নিশ্চিত করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে ২০ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ওই ব্যবসায়ীকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!