
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম অদ্য গত রোববার (১৫ই মে) ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানার সর্ধনকুটি বটতলা মোড় পাকা রাস্তার উপর হইতে ২ কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ জিয়াউর রহমান(৩২), পিতা-মোঃ মনছের আলী, সাং চকডহর ও ২। মোঃ রঞ্জ মিয়া (৩৫), পিতা-মোঃ মাহমুদ আলী, সাং জামিরবাড়িয়া, উভয় থানা গাবতলী, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামী জিয়াউর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি মাদক মামলা রয়েছে বলে ডিবি সূত্র জানান।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার