
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে ১২শ পিচ নোশাজাতীয় এ্যাম্পলসহ আশিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারীকে আটক
করেছে পুলিশ। আটক আশিকুর রহমান রংপুর জেলার গোবিন্দপুর কানিপাড়া গ্রামের মৃত আব্দর রশিদের ছেলে।
রবিবার (১৫ মে) দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এতথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোল-চত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালানো হয়। এসময় ওই বাসের যাত্রী আশিকুর রহমানের দেহ তল্লাশী করে ১২শ পিচ নোশাজাতীয় এ্যাম্পলসহ তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদকদব্র নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী