
রবিউল হাসান লায়ন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) এর খেলা জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল উদ্বোধন করা হয়। খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। অনুষ্ঠানের সভাপত্বি করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, বক্তব্য রাখেন সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরে আলম জিকুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। জানা যায়, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি দলের খেলোয়াড়রা এ খেলায় অংশগ্রহণ করবে। আগামী ১৭ই মে কোয়ার্টার ফাইনাল, ১৮ই মে সেমি ফাইনাল এবং ২০শে মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত