
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিবগঞ্জ পৌরসভা সভাকক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এড. উজ্জল প্রসাদ কানু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন শাহ মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলাম সহ ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৯মে সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান