
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন ও আশে পাশের এলাকায় গতকাল তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে গ্রামাঞ্চল। ভেঙেছে শতাধিক ঘর-বাড়ি। উড়িয়ে নিয়ে গেছে টিনের ঘরের চালা। ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা, আম, ভুট্টা, শাক শব্জির ক্ষেত ও ধানসহ উঠতি ফসলের।
শুক্রবার ১৩ই মে দিবাগত রাত প্রায় ১২ টার দিকে কালবৈশাখী ঝড় থেমে থেমে আঘাত হানে। ঝড়ে বাতাসের বেগ ও ছিল মাত্রাতিরিক্ত। ঝড়ের সাথে সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। উপড়ে পড়ে যায় গাছপালা। ভেঙে যায় বাড়িঘর। কারো কারো ঘরের চাল উড়ে যায়। উড়ে যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটী তালতলা এলাকার বাসিন্দা শাহাদত,আঃ রউফ,হাফিজুর,ও রিপন রানার বসত ঘরের চালা।
একইভাবে উপজেলার চৌকিবাড়ি,গোপালনগর ইউনিয়নের অনেকের বসত ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় ঝড়ে। তবে এখন পর্যন্ত কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানাতে পারেনি উপজেলা প্রশাসন।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত