
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফবৃন্দের আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা হয়।
লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রমজান আলী-এঁর সভাপতিত্বে লালমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেবা বেগম, লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ মোঃ আব্দুল বাসেত, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন