
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। বুধবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে জেলা ও সদর উপজেলা কমিটির কাউন্সিল উপলক্ষে সভায় সংগঠনের সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো: মোহামুদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, গেস্ট অব অনার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম তোতা, বিশেষ অতিথি সংগঠনের জেলা কমিটির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সদর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, সহ সভাপতি সঞ্জিব কুমার বর্মন প্রমুখ।
পরে কাউন্সিল অধিবেশনে কমল কুমার রায়কে সভাপতি ও মো: রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। একই সাথে মো: মজলুম পারভেজকে সভাপতি ও আবুল কালাম মো: মিজানুর রহমান মিন্টুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটি ৪ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক