হোম » সারাদেশ » নওগাঁয় গৃহবধুর আত্মহত্যা নিয়ে গুঞ্জন

নওগাঁয় গৃহবধুর আত্মহত্যা নিয়ে গুঞ্জন

জাহিদুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সিজানা আক্তার হাফসা (১৯) নামে এক গৃহবধুর আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে নানান গুঞ্জন। গত ৩ মে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নিউ সাহাপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত সিজানা আক্তার হাফসা গাইবান্ধা জেলার সাঘাটা বোনারপাড়া গ্রামের হাবিবুর রহমান হিরুর এর মেয়ে এবং নিউ সাহাপুর গ্রামের সাকিব হোসেন এর স্ত্রী।

জানা গেছে, গত আট মাস পূর্বে পারিবারিক ভাবে সিজানা আক্তার হাফসা এবং সাকিব হোসেন(২২) এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তারা সংসার করে আসছিল। বেশকিছুদিন থেকে সাকিব হোসেন তার বাবা শাহাজালাল ও মা রুবি বেগম এর কুপরামর্শে যৌতুকের দাবীতে সিজানার ওপর শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করছে। ৩ মে সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিজানা। পরে পরিবারের সদস্যরা বুঝতে পেরে চিৎকার শুরু করে। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। গৃহবধুর সিজানার আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন। কেউ বলছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত গৃহবধু সিজানা আক্তার হাফসার মা তরজিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে হত্যার পর হাসপাতালে নিয়ে যায়। ৩ মে সন্ধ্যায় ফোন করে জানানো হয় মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মেয়ের বাড়ি এসে দেখতে না পেয়ে হাসপাতালে যায়। তারা হাসপাতালে মেয়ের লাশ ফেলে রেখে পালিয়ে যায়। আমার মেয়েকে তারা নির্যাতন করে হত্যা করেছে। আমরা মেয়ের হত্যার সঠিক বিচার চাই।
এ বিষয়ে নিহত গৃহবধুর স্বামী সাকিব হোসেন এর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!