
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির উদ্যেগে যুব নারীদের মাঝে সেলাই মেশিন ও পঙ্গু লোকজনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অর্ধ শতাধিক সুবিধাভোগীদের মাঝে এ সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির পক্ষে এসব সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান