
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার পৌর শহরের বিভিন্ন স্থানে ওই তিন দোকানকে বিভিন্ন অংকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
ওই দিন পৌর শহরের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর শহরের শাহ্পাড়ার মেসার্স রবিন ট্রেডার্সকে ৪০ ধারায় অপরাধের জন্য ৫ হাজার টাকা, শহীদ মোহাম্মদ আলী সড়কের মেসার্স হৃদয় ষ্টোরকে ৪১ ধারার অপরাধের জন্য ১০ হাজার টাকা এবং হাজীপাড়া মক্কামোড়ের বিক্রমপুর ষ্টোরকে ৪১ ধারায় অপরাধের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ৩টি প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান