
আবু জাহের, শেরপুর (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ১ ডজন মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন (৪২) কে আটক করেছে থানা পুলিশ। ৮ মে রোববার রাতে উত্তরসাহাপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে ২৫ পুরিয়া হিরোইন সহ আটক করা হয়। জানা যায়, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী ১২ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।
বিভিন্ন সময় তাকে মাদকসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা থেকে জামিনে মুক্তি নিয়ে এসে সে আবারো একই কাজে লিপ্ত হয়। ৮ মে রোববার পুলিশ গোপন সংবাদ পেয়ে রাত ৯ টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হিরোইনসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমা খাতুন কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন