
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীর ছাটকড়াইবাড়ি সীমান্তে ১টি গরুসহ ইলিয়াস আলী (২৮) নামের এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ভোররাতে তাকে আটক করা হয়। গরুটির আনুমানিক মুল্য আশি হাজার টাকা।দঁাতভাঙ্গা বিজিবি’র কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আড়কির মাধ্যমে গরু পারাপার করে আসছে।
এ খবর জানার পর থেকে সীমান্তে টহল জোরদার করা হয়। ওইদিন রাতে দঁাতভাঙ্গা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে কয়েকজন গরু ব্যবসায়ী পালিয়ে গেলেও ছাটকড়াইবাড়ি সীমান্তের ১০৫৫ নং পিলার হতে বাংলাদেশ অভ্যন্তরে ইলিয়াস আলীকে একটি গরুসহ আটক করা হয়। আটক যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ি গ্রামের শামছুল হকের ছেলে। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে থানায় সোপর্দ করেছে এবং মামলা দিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল