হোম » সারাদেশ » বগুড়ায় ৬৫ টি বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বগুড়ায় ৬৫ টি বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫টি বোতল পেন্সিলের সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ   সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবিপুলিশের একটি টিম শুক্রবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ৭টার সময় বগুড়া সদর থানার ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে হইতে ৬৫ টি বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাট  জেলার সদর থানার  আদশপাড়া গ্রামের  মোঃ  ওয়াজেদ  আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৭),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!