
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫টি বোতল পেন্সিলের সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবিপুলিশের একটি টিম শুক্রবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ৭টার সময় বগুড়া সদর থানার ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে হইতে ৬৫ টি বোতল ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার সদর থানার আদশপাড়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম(৩৭),কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি