
এম আই হোসেন পোরশাঃ মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন পোরশা উপজেলা প্রশাসন। আজ রোববার ২৪এপ্রিল২০২২ উপজেলা মিলনায়তনে পোরশা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩য় পর্যায়ে ৩৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। বাংলাদেশের কোন পরিবার গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ স্লোগানকে সামনে রেখে প্রশয় দেওয়া হল এই গৃহ ও জমি।
বাংলাদেশের আগের পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হতো ঈদ উপলক্ষে চাল-ডাল অথবা কাপড়-চোপড় বাংলাদেশ সক্ষমতা অর্জন করায় এখন দেয়া হচ্ছে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ। এরই ধারাবাহিকতায় পোরশা উপজেলার ৫ইউনিয়নে ৩৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হলো জমি ও গৃহ। এই তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা, ভূমি সহকারী মোঃ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার দস্তগীর ও পোরশা মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল