হোম » সারাদেশ » পোরশায়  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

পোরশায়  ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

এম আই হোসেন পোরশাঃ মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন পোরশা উপজেলা প্রশাসন। আজ রোববার ২৪এপ্রিল২০২২ উপজেলা মিলনায়তনে পোরশা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩য় পর্যায়ে ৩৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। বাংলাদেশের কোন পরিবার গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ স্লোগানকে সামনে রেখে প্রশয় দেওয়া হল এই গৃহ ও জমি।

বাংলাদেশের আগের পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হতো ঈদ উপলক্ষে চাল-ডাল অথবা কাপড়-চোপড় বাংলাদেশ সক্ষমতা অর্জন করায় এখন দেয়া হচ্ছে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ। এরই ধারাবাহিকতায় পোরশা উপজেলার ৫ইউনিয়নে ৩৪ ভূমিহীন ও গৃহহীন  পরিবারের কাছে হস্তান্তর করা হলো জমি ও গৃহ। এই তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা, ভূমি সহকারী মোঃ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার দস্তগীর ও পোরশা মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!