হোম » সারাদেশ » মির্জাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

মির্জাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং

এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়) আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন কার্যক্রম বিষয় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন-উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস। প্রেস ব্রিফিং জানানো হয়,মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায় মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নে ৩১ টি,মির্জাগঞ্জ ইউনিয়নে ১৯ টি,আমড়াগাছিয়া ইউনিয়নে ৮ টি,দেউলী সুবিদখালী ইউনিয়নে ১৭ টি,কাকড়াবুনিয়া ইউনিয়নে ৬ টি,মজিদবাড়িয়া ইউনিয়নে ৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে বাসগৃহ প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে,ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ প্রকল্প উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম জোমাদ্দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!