
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী ২০২৪ সালের মধ্যেই বঙ্গবন্ধ রেলসেতুর নির্মাণ কাজ শেষ হবে। নির্ধারিত সময়ে সেতুটির কাজ শেষ করতে দ্রুতগতিতে কাজ চলছে। ইতিমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলস্টেশন পরিদর্শনেকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এ বছরেই এই রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। এই রেলপথটি নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সহজ হবে।
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশন নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শনে মন্ত্রী রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন। এসময় সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না , জেলা আওয়ামী রীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্যসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল