
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সবসময় কৃষকের পাশে থাকবে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছেদিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসবকথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ থেকে চাল আমদানি করতে হবেনা। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের নায্যমূল্য নিশ্চিত হবে। কৃষক নন কিংবা চাষের জমি নাই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত না হন তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রণোদনা নিয়ে তা উৎপাদন বৃদ্ধির কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান। সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলাআওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ