
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সলপ রেলগেইট এলাকায় নীলসাগর আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাক ও শ্রবণ প্রতিবন্ধী বেশ কিছু দিন হলো সলপ স্টেশন এলাকায় এসের ভিক্ষা করতেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার সময় সলপ রেল গেইট থেকে সলপ রেলস্টেশনে যাওয়ার পথে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের জিআরপি থানার উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সলপ স্টেশন রেলগেইট এলাকা থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২