হোম » সারাদেশ » টাঙ্গাইলে ২হাজার পিস ইয়াবাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ২হাজার পিস ইয়াবাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মনির হাসান, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে ১৯এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক রাত ৯টা ২০মিনিটে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন), টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে দেলদুয়ার থানাধীন নাটিয়াপাড়া এলাকা হইতে দুই হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ০১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬লক্ষ টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার ফতেহপুর (আড়ানগর) গ্রামের মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ শাহীনুর ইসলাম (৩২)। এসআই মোঃ নুরুজ্জামানের নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন ডিবি পুলিশের সদস্যরা।  গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!