হোম » সারাদেশ » ঈদুল ফিতর উপলক্ষে রাবি বন্ধ ১৯ দিন

ঈদুল ফিতর উপলক্ষে রাবি বন্ধ ১৯ দিন

রাবি প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাসসমূহ আগামী ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া অফিসসমূহ বন্ধ থাকবে ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত । বুধবার (২০ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আবাসিক হলসমূহের ছুটির বিষয়ে বলা হয়,  ২৭ এপ্রিল (বুধবার) দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে হবে। পরবর্তীতে হলসমূহ ৮ মে সকাল ১০টায় পুনরায় খুলে দেয়া হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!